২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার মামলা করবে ৫ চিকিৎসকের বিরুদ্ধে

কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকায় পাঁচজন চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তারা সাময়িক বরখাস্তও হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 12:25 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকায় পাঁচজন চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তারা সাময়িক বরখাস্তও হয়েছেন। এ চিকিৎসকরা হলেন- টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সের সাবেক সহকারী সার্জন ইনায়েত উল্লা, সাবেক মেডিকেল অফিসার সাজ্জাদ হোসেন, শায়লা শারমিন ও আনিকা নেওয়ার সাদিয়া এবং গাজীপুর সদর হাসপাতালের সাবেক জুনিয়র কনসালট্যান্ট (ইএনটি) ডা. মো. মোস্তফা কামাল। মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিতির কারণে পাঁচজন চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ১৯৮৫ অনুযায়ী সোমবার পাঁচটি ভিন্ন ভিন্ন আদেশ জারি করা হয়। একই সঙ্গে আদেশ জারির দিন থেকে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। আদেশ জারির আগ পর্যন্ত তাদের স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে রাখা হয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/১৮১৬ ঘ.