২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোনের নতুন সিইও টোরে জনসেন

গ্রামীণফোনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হয়েছেন টোরে জনসেন। ১ মার্চ থেকে তিনি বর্তমান সিইও ওডভার হেশজেদালের স্থলাভিষিক্ত হবেন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 12:03 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হয়েছেন টোরে জনসেন। ১ মার্চ থেকে তিনি বর্তমান সিইও ওডভার হেশজেদালের স্থলাভিষিক্ত হবেন। মঙ্গলবার গ্রামীণফোনের কর্পোরেট কমিউনিকেশনস ডিপার্টমেন্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন বোর্ড অব ডিরেক্টর্সের চেয়ারম্যান সিগভে ব্রেক্কে বলেন, "বোর্ড অব ডিরেক্টর্স জনসেনকে নতুন সিইও হিসেবে নিয়োগ দিতে পেরে অত্যন্ত আনন্দিত।" টেলিকম শিল্প এবং এশিয়ার বিভিন্ন দেশে তার অভিজ্ঞতা গ্রামীণফোনের উপকারে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। এর আগে থাইল্যান্ডে টেলিনর মালিকানাধীন মোবাইল অপারেটর ডিট্যাক'র সিইও হিসাবে দায়িত্ব পালন করছিলেন টোরে জনসেন। তিনি টেলিনর পাকিস্তান এবং মালয়শিয়ার মোবাইল অপারেটর ডিজিতেও প্রধান নির্বাহী হিসাবে কাজ করেছেন। বিজ্ঞানে স্নাতকোত্তর জনসেন ১৯৭৪ সালে টেলিনর গ্র"পে যোগ দেন। ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট নিয়েও পড়াশোনা করেছেন তিনি। নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় জনসেন বলেন, "বাংলাদেশের অন্যতম প্রশংসিত কম্পানি এবং নেতৃস্থানীয় টেলিকম অপারেটর গ্রামীণফোনের দায়িত্ব পেয়ে আমি আনন্দিত। মালয়েশিয়া, পাকিস্তান ও থাইল্যান্ডে আমি যে প্রগতিশীল মনোভাব নিয়ে কাজ করেছি, এখানেও সেভাবেই কাজ করবো।" জনসেনের উজ্জ্বল ভবিষ্যত প্রত্যাশা করে বিদায়ী সিইও হেশজেদাল বলেন, "প্রায় তিন বছরে গ্রামীণফোন এবং বাংলাদেশের মোবাইল ফোন শিল্পের উন্নয়নে অংশীদার হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। সহকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/পিডি/১৮৪৭ ঘ.