গোপালগঞ্জ, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার বাইরে আনার দায়ে একজনকে ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে শহরের গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কাউন্সিলর ব্যালট বাইরে আনার অপরাধে ছাবেদ আলী (২৫) নামে একজনকে এ দণ্ড দেন ওই কেন্দ্রের দায়িত্বে থাকা বিচার বিভাগীয় হাকিম এস এম আশিকুর রহমান।
গোপালগঞ্জ সদর থানার ওসি বোরহান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর ছাবেদ সাধারণ কাউন্সিলরের ব্যলট নিয়ে বাইরে বের হওয়ার সময় সহকারী প্রিজাইডিং কর্মকর্তা জাহিদুল ইসলাম তাকে হাতেনাতে ধরে ফেলে।
ছাবেদ আলী শহরের ইসলামবাগ রোডের মোস্তইন মোল্লার ছেলে। রায়ের পর তাকে জেলা কারাগারে পাঠনো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬০৯ ঘ.
bdnews24