ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার সমূদ্র সৈকতে অনুষ্ঠিত আদিবাসী মেলায় বিভিন্ন বয়সের সহস্রাধিক ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল (জেবিএফএইচ)।
হোমষ্টোনের সহযোগিতায় বেসরকারি টিভি 'চ্যানেল আই' শুক্রবার সমুদ্র সৈকতে আদিবাসী মেলার আয়োজন করে।
বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে 'কিপ ফিট হার্ড হিট' শীর্ষক দু'মাসব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও সচেতনতার অংশ হিসেবে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল এ মেলায় যোগ দেয়।
হাসপাতালের পরিচালক মাহবুবুল আলম বাবু জানান, আদিবাসী মেলার দর্শনার্থী ও সৈকতে ভ্রমণকারীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, রক্তের গ্র"প নির্ধারণ ও সুগার পরীক্ষাসহ চিকিৎসা এবং ওষুধ বিতরণ করা হয়।
আদিবাসী ও শিশুসহ সর্বস্তরের মানুষের মধ্যে বিশ্বকাপ ক্রিকেটের আগমন বার্তা ও স্বাস্থ্য সচেনতনা সৃষ্টির জন্য বিনামূল্যে চিকিৎসার এ আয়োজন করা হয়।
এছাড়া মেলায় আগত সকল শিশুকে একটি করে ছোট ব্যাট ও বল উপহার দেওয়া হয়। তাদেরকে পোলিও টিকা ও কৃমিনাশক বড়ি খাওয়ানো হয়। এ সময় শিশুদের জন্য খেলাধুলারও আয়োজন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/২০৫৩ ঘ.
bdnews24