২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওদের পরিবারে শোকের ছায়া

মরিশাসে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তাদের কান্নায় বাতাস ভাড়ি হয়ে উঠছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2011, 03:17 PM

Updated : 24 Aug 2022, 02:19 PM

ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মরিশাসে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তাদের কান্নায় বাতাস ভাড়ি হয়ে উঠছে। বুধবার মরিশাসের স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনায় কুল্লিারও তিনজনের মৃত্যু হয়। নিহতরা হলেন- বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখতার, আল মামুন, জয় হোসেন, মো. মোস্তাফিজুর রহমান, মো. রাকিবুল হাসান, মোহাম্মদ সাইদুর, সাগর এবং কুমিল্লার মো. জাহিদুল, মোক্তার ও সেলিম। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চকচন্দ্রপুরের জয়নাল হোসেন সাগর এবং পাশের গ্রাম সৈয়দাবাদের আল মামুন ও মোস্তাফিজুর রহমানের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শুক্রবার নিহত জয়নাল ও আল মামুনের বাড়ি গিয়ে শোক বিহ্বল কয়েকজন স্বজনের সঙ্গে কথা বলেন। জয়নাল হোসেনের চাচা বাচ্চু মিয়া বলেন, পরিবারের সুখের জন্য গত ২৮ ডিসেম্বর মরিশাস যান জয়নাল, আল মামুন ও মোস্তাফিজুর রহমান। জয়নাল হোসেনের মা আছিয়া বেগম, আল মামুনের মা জাহনারা বেগম ও বোন সালমার আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে উঠছে। কয়দিন থেকে তারা যেন নাওয়া খাওয়া ভুলে গেছে। মামুন রেখে যান স্ত্রী ও দুই শিশু সন্তান। তার স্ত্রী স্বপ্না বেগম তাদের পাঁচ বছরের মেয়ে সোমাইয়া এবং চার বছরের ছেলে মাজেদুলের ভবিষ্যতের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। এই মৃত্যুর ঘটনায় এলাকায় লোকজনের মাঝেও নেমে এমেছে শোকের ছায়া। স্বজন হারানোরা এখন শধুই প্রিয়জনের লাশটি দেশে আসার অপেক্ষা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৫ ঘ.