খুলনা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনায় ক্রিসেন্ট পাটকলের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
নগরীর খালিশপুর শিল্পাঞ্চলে অবস্থিত এই কারখানার ১২ নম্বর গুদামে শুক্রবার দুপুর ২টার দিকে আগুন লাগে।
বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে কারখানা কর্তৃপক্ষ।
আগুন লাগার খবর পেয়ে খালিশপুর থেক দুটি ও বয়রা থেকে দমকলের চারটি গাড়ি ঘটনাস্থলে ছুটে আসে।
প্রায় তিন ঘণ্টা পর বিকাল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
পাটকলটির ব্যবস্থাপক (পাট) মো. আব্দুর রশীদ সাংবাদিকদের জানান, গুদামটিতে উন্নত জাতের ২০ হাজার মণ পাট ছিল। আগুনে অন্তত এক হাজার মণ পাট পুড়ে গেছে। এর আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৯ ঘ.
bdnews24