২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় দম্পতি নিহত

রাজশাহীর তানোর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহী এক দম্পত্তির মৃত্যু হয়েছে। তবে বেঁচে গেছে তাদের তিন মাস বয়সি শিশুকন্যা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2011, 12:22 PM

Updated : 24 Aug 2022, 02:19 PM

রাজশাহী, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর তানোর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহী এক দম্পত্তির মৃত্যু হয়েছে। তবে বেঁচে গেছে তাদের তিন মাস বয়সি শিশুকন্যা। নিহতরা হলেন- বাগমারা উপজেলার দামনাস গ্রামের উজ্জ্বল চন্দ্র দাস (২৫) ও তার স্ত্রী ইতি রাণী (২০)। শুক্রবার বিকাল ৪টার দিকে তানোর-চৌবাড়িয়া সড়কের তালন্দ বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, উজ্জ্বল তার স্ত্রী ও শিশুসন্তান নিয়ে তানোর উপজেলার গোল্লাপাড়ায় তার শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। তালন্দ বাজারের কাছে একটি মালবোঝাই দ্রুতগামী ট্রাক পেছন থেকে মটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই উজ্জ্বল মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে ইতির মৃত্যু হয়। তানোর থানার ওসি আজিজুল হক সরকার সাংবাদিকদের জানান, দুর্ঘটনার পর এলাকাবাসী ট্রাক এবং এর চালক সিদ্দিকুর রহমানকে (৩০) আটক করে। সিদ্দিকের বাড়ি রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন হারুপুর এলাকায়। লাশগুলো থানায় রাখা হয়েছে বলে ওসি জানান। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোিেন্টফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১৪ ঘ.