বরিশাল, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠির দুইটির মধ্যে বৃহস্পতিবার নির্বাচন হয়েছে নলছিটি পৌরসভায়।
ঝালকাঠি পৌরসভায় ভোট গ্রহণ হবে আগামী ২৭ জানুয়ারি।
নলছিটিতে মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত মজিবুর রহমান।
আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫ হাজার ২১৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী মাসুদ খান টেলিভিশন প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৪১৩ ভোট।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও সঞ্জয় চক্রবর্তী ফলাফল ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৩ ঘ.
bdnews24