ভোলা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার চারটি পৌরসভার মধ্যে সবগুলোর নির্বাচনের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে দুটিতে আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন। বাকি দুটিতে জিতেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করা হয়।
ভোলা পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্র্থী মনিরুজ্জামান মনির। তিনি ভোট পেয়েছেন নয় হাজার ৩৫২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত গোলাম নবী আলমগীর আট হাজার ৬১৩ ভোট পেয়েছেন।
এ ফলাফল জানান, রিটার্নিং কর্মকর্তা ইসমাইল হোসেন।
দৌলতখান পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্র্থী আলী আজম মুকুল চার হাজার ২৬৬ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মাকসুদুর রহামন সিকদার ভোট পেয়েছেন দুই হাজার ৭৯।
রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম এ ফলাফল জানান।
লালমোহনের রিটার্নিং কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান জানান, এই পৗরসভায় চার হাজার ২৯৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত এমদাদুল ইসলাম তুহিন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. এনায়েত কবির ভোট পেয়েছেন ২৩৬১
বোরহানউদ্দিন পৌরসভায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রফিকুল ইসলাম। তিনি ভোট পেয়েছেন তিন হাজার ৫০৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নূর-ই আলম টিপু চৌধুরী পেয়েছে এক হাজার ৫৭ ভোট।
রিটার্নিং কর্মকর্তা নজরুল ইসলাম এই ফল জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/এমএসবি/২২০৫ ঘ.
bdnews24