রংপুর, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের বদরগঞ্জে আওয়ামী লীগ ও হারাগাছ পৌরসভায় জাপা প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন।
বুধবার রাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা করেন।
বদরগঞ্জের ইউএনও তোবারক আলী জানান, আওয়ামী লীগের উত্তম কুমার সাহা ৫ হাজার ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপার আজিজুল হক পেয়েছেন ৩ হাজার ৩৬৩ ভোট।
কাউনিয়ার ইউএনও রেজাউল করিম জানান, হারাগাছ পৌরসভায় ১১ হাজার ২০০ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন জাপা প্রার্থী সাদাকাত হোসেন ঝণ্টু। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোনায়েম হোসেন ফারুক পান ৮ হাজার ৩৮৫ ভোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০২৩৩ ঘ.
bdnews24