২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেতৃত্বের ২৭ বছর: খালেদাকে অভিনন্দন বিএনপির

দলীয় প্রধান হিসেবে টানা ২৭ বছর নেতৃত্ব দেওয়ার জন্য বুধবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অভিনন্দন জানিয়েছেন দলের নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2011, 06:03 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় প্রধান হিসেবে টানা ২৭ বছর নেতৃত্ব দেওয়ার জন্য বুধবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অভিনন্দন জানিয়েছেন দলের নেতারা। চেয়ারপারসন হিসেবে ২৭ বছর পূর্তি উপলক্ষে রাতে গুলশানের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে প্রথমে খালেদাকে ফুল দিয়ে অভিনন্দন জানান স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মির্জা আব্বাস প্রমুখ নেতৃবৃন্দ। এরপর দলের সহসভাপতি সাদেক হোসেন খোকাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা ও সাংসদরা পুষ্পস্তবক দিয়ে বিএনপি চেয়ারপারসনকে অভিনন্দন জানান। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর '৮২ সালের শেষ দিকে চেয়ারপারসনের দায়িত্ব নিয়ে বিএনপির হাল ধরেন তার বিধবা স্ত্রী খালেদা জিয়া। সেই থেকে টানা ২৭ বছর দলের নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। সর্বশেষ ২০০৯ সালে দলের কাউন্সিলে খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন পুনঃনির্বাচিত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩৫০ ঘ.