২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দর পরিদর্শনে চট্টগ্রাম যাচ্ছেন ভুটানি প্রধানমন্ত্রী

সফররত ভুটানি প্রধানমন্ত্রী লিওনছেন জিগমে ইয়োসার থিনলে বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর পরিদর্শনে আসছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2011, 03:45 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

চট্টগ্রাম, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফররত ভুটানি প্রধানমন্ত্রী লিওনছেন জিগমে ইয়োসার থিনলে বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর পরিদর্শনে আসছেন। সকাল ১০টা ৫০ মিনিটে তিনি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বন্দর চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাত ছাড়াও বিভিন্ন জেটি পরিদর্শন করবেন ভুটানের প্রধানমন্ত্রী। তিনি ৫০ মিনিট বন্দরে অবস্থান করবেন।" বন্দর চেয়ারম্যান ও এর উর্ধতন কর্মকর্তারা ভুটানি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ছাড়াও তাকে বন্দরের বিভিন্ন বিষয় অবহিত করবেন। থিনলের সঙ্গে থাকবেন ভুটানের স্বাস্থ্যমন্ত্রী ও কেবিনেট সচিব। বেলা সাড়ে এগারটায় ভুটানের প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বন্দর ত্যাগ করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২১৩৮ ঘ.