২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাংনীতে আবারো বোমা উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রাম থেকে বুধবার ভোররাতে চারটি বোমা উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2011, 05:35 AM

Updated : 24 Aug 2022, 02:18 PM

মেহেরপুর, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রাম থেকে বুধবার ভোররাতে চারটি বোমা উদ্ধার করা হয়েছে। আগের দিন উপজেলার রামনগর গ্রাম থেকে নয়টি বোমা ও গুলি ভর্তি একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, শক্তিশালী বোমা চারটি উদ্ধারের পর তা নিস্ক্রিয় করতে গাংনী থানায় পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে। থানার ওসি মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদে ভোররাত ৪টার দিকে গ্রামের আকমল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে গোসলখানার ছাদ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় বোমা চারটি উদ্ধার করা হয়। "বড় জর্দ্দার কৌটায় লাল টেপ দিয়ে মোড়ানো বোমাগুলি খুবই শক্তিশালী", বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১১২৩ ঘ.