ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুগঞ্জ নদীবন্দরে কার্গো ট্রান্সশিপ অনুরোধ জানাচ্ছেন ভারতীয় ব্যাবসায়ীরা। তবে এক্ষেত্রে বাংলাদেশের প্রস্তাবিত মাশুলে এখনো সাড়া দেয়নি ভারতীয় সরকার।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সচিব মনোয়ার হোসেন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আশুগঞ্জে বড় কার্গোগুলোর ট্রান্সশিপের অনুমোদন চেয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে আমরা তিন-চারটি আবেদন পেয়েছি।"
গত বছর জানুয়ারিতে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এক যৌথ বিবৃতিতে আশুগঞ্জকে পঞ্চম ট্রান্সশিপমেন্ট পয়েন্ট হিসাবে ঘোষণা করেন।
পরবর্তীতে সরকার ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড (আইডব্লিউটিটি) চুক্তিতে সংযোজনীর মাধ্যমে আশুগঞ্জ দিয়ে ত্রিপুরায় ভারতীয় কার্গোর ট্রান্সশিপের অনুমোদন দিয়ে আশুগঞ্জকে দ্বিতীয় ট্রান্সশিপমেন্ট পয়েন্ট হিসাবে ঘোষণা করে।
তবে ওই সংযোজনী যৌথ বিবৃতির কোনো অংশ ছিলো না।
মনোয়ার হোসেন বলেন, "মূল সমস্যা হচ্ছে আশুগঞ্জ হয়ে কলকাতা থেকে আখাউড়া পর্যন্ত পরিবহন মাশুল এখনো নির্ধারণ করা হয়নি।"
সরকার ট্রাক ভাড়াসহ প্রতি টন পণ্যের জন্য ২৫ ডলার নির্ধারণ করার প্রস্তাব দিয়েছে জানিয়ে তিনি বলেন, "আমরা ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে এখনো কোনো জবাব পাইনি।"
"কলকাতা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত প্রতি টন পণ্যের মাশুল ১২.৫ ডলার। সেক্ষেত্রে কলকাতা-আশুগঞ্জ রুটে পরিবহন মাশুল আরো বেশি হওয়াই যুক্তিসঙ্গত," বলেন তিনি।
বর্তমানে বন্দরে কার্গো থেকে মাথায় করে মাল ওঠা-নামার ব্যবস্থা রয়েছে। তবে সরকার স
bdnews24