২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-সিলেট মহাসড়ক এক ঘণ্টা অবরোধ

বাস চাপায় পথচারীর মৃত্যুকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে স্থানীয়রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2011, 11:29 AM

Updated : 24 Aug 2022, 02:17 PM

ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস চাপায় পথচারীর মৃত্যুকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে স্থানীয়রা। ঢাকা-সিলেট মহাসড়কের খড়িয়ালা নামক স্থানে দুর্ঘটনার পর স্থানীয়রা ওই সড়কটি দুপুর ৩টার দিকে অবরোধ করে। এতে মহাসড়কের দু'পাশে তীব্র যানজট শুরু হয়। পুলিশ জানায়, দুপুরে দ্রুতগামী বাস চাপায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়। এরপরই ওই সড়কে গতিরোধকের দাবিতে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে রাখে। আশুগঞ্জ থানার ওসি আবু জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাস্থলে গিয়ে গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে বিকাল ৪টার দিকে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৭২৩ ঘ.