ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরের মনিপুরে মেয়ে ও স্বামীর সঙ্গে অভিমান করে এক গৃহবধু আত্মহত্যা করেছে।
রোববার সকাল ১০টার দিকে মনিপুরে ৬৯২ নং মোল্লা বাড়ির পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।
গৃহবধুর নাম আয়েশা আক্তার (৩৫)। সিলিং পাখার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে বলে পুলিশ জানায়।
মিরপুর থানার উপ পরিদর্শক (এসআই) অনিমেষ চন্দ্র সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাসার মেঝেতে একটি চিরকুট পাওয়া গেছে। এতে লেখা রয়েছে, "আমি আমার মেয়ে ও স্বামীর মন জয় করতে পারিনি। তাই আত্মহত্যা করেছি।"
আয়েশা আক্তারের মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ছাত্রী। আয়েশার বাবা আবদুর রহিম সৌদি আরবে প্রবাসী।
এসআই অনিমেষ জানান, ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করার জন্য আয়েশার আত্মীয় স্বজনরা আবেদন করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/২১৫২ ঘ.
bdnews24