ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া অভিযোগ করেছেন, দেশবাসীর উদ্দেশে তার ভাষণ বেসরকারি টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করতে দেয়নি সরকার।
রোববার বিকালে গুলশানে নিজের কার্যালয়ে সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেওয়ার পর তিনি এ অভিযোগ করেন।
দুই বছরে সরকার সফল- এ দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার তিনদিন পর খালেদা বিরোধী দলের মূল্যায়ন নিয়ে জাতির সামনে হাজির হন।
খালেদা বলেন, "আজকে কয়েকটি বেসরকারি টিভি চ্যানেল আমার ভাষণ সরাসরি স
bdnews24