ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম-সচিব আনওয়ারুল হককে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে রোববার এ নিয়োগ দেওয়া হয়। এদিন আরো তিন যুগ্ম-সচিবের পদে রদবদল করা হয়।
এদের মধ্যে জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক তসলিম আরা বেগমকে পরিকল্পনা ও উন্নয়ন একাডেমীর মহাপরিচালক ও ওএসডি যুগ্ম-সচিব নাজনীন বেগমকে জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
স্ট্রেন্দেনিং অব হাইড্রো-কার্বন ইউনিটের পরিচালক সেফাউল আলমকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম-সচিব পদে বদলি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৯৩৯ ঘ.
bdnews24