২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় আ. লীগ নেতার মৃত্যু

বরিশালের গৌরনদী উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত যানবাহন নসিমনের ধাক্কায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2011, 12:14 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

বরিশাল, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের গৌরনদী উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত যানবাহন নসিমনের ধাক্কায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার ডিএসবি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস ছাত্তার হাওলাদার (৬৫) উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কালিয়া দমন গুহ বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ভ্যানযোগে শরিফাবাদের বাড়ি থেকে মাহিলাড়া যাওয়ার পখে ডিএসবি বাজারের কাছে একটি নসিমন ভ্যানটিকে ধাক্কা দেয়। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১১ ঘ.