২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2011, 10:27 AM

Updated : 24 Aug 2022, 02:16 PM

চাঁপাইনবাবগঞ্জ, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের পারধুমী হায়াতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত কুরবান আলী (১২) পারধুমী হায়াতপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। তার বাবার নাম মফিজ উদ্দীন। সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শহীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় মক্তব থেকে বাড়ি ফেরার সময় হায়াতপুরে একটি পাওয়ার টিলার ধাক্কা দিলে কুরবান গুরুতর আহত হয়। পরে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, কুরবান মারা গেছে। এ ব্যপারে সদর থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬২১ ঘ.