নেত্রকোনা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনায় একটি হত্যা মামলার তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
পাশাপাশি প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো দুইবছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ একরামুল হক চৌধুরী এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা পলাতক তিন আসামি হলেন- আব্দুল কাদির, হাসিম এবং শিপন। তাদের বাড়ি জেলার মোহনগঞ্জ উপজেলার মোবারকপুর গ্রামে।
মামলায় বিবরণে জানা যায়, ২০০৪ সালেন ১৬ ডিসেম্বর মুরগীর ধান খাওয়াকে কেন্দ্র করে মোবারকপুর গ্রামের আব্দুল কাদির ও তার লোকজন একই গ্রামের সাজেদা আক্তারকে (১৮) বেদম প্রহার করলে সাজেদা মারা যায়।
ঘটনার পরদিন সাজেদার ভাই মতিয়ার রহমান বাদি হয়ে মোহনগঞ্জ থানায় আব্দুল কাদিরসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেন।
গত বছরের ডিসেম্বর মাসে এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় সাক্ষ্য দেন ছয়জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬১৮ ঘ.
bdnews24