নরসিংদী, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর রায়পুরা উপজেলা থেকে অস্ত্র ও গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতের নাম হাসানুজ্জামান হাসান (৩৫)।
র্যাব-১১ এর সহকারী পরিচালক এএসপি হাসান সাংবাদিকদের জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাসনাবাদ ঘোড়ামারা সেতু থেকে হাসানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সকালে হাসানকে রায়পুরা থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলেও তিনি জানান।
থানার ওসি আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসানের বিরুদ্ধে তার থানায় আরো কয়েকটি মামলা আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/১৫০৭ ঘ.
bdnews24