ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচার বিভাগের দুর্নীতি নিয়ে টিআইবির জরিপ প্রতিবেদনের তথ্য চেয়ে তৃতীয় বারের মতো চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উপনিবন্ধক মো. বদরুল আলম ভূঞাঁ স্বাক্ষরিত চিঠিটি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানকে পাঠানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সুপ্রিম কোর্টের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টিআইবির পাঠানো সিডির ফাইল খোলা যায়নি। তাই বিচার বিভাগের দুর্নীতি নিয়ে প্রশ্ন ও উত্তরের ছাপানো অনুলিপি পাঠাতে নুতন করে চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে দুর্নীতির অভিযোগের অন্য কোনো থাকলে তা-ও পাঠানোর অনুরোধ করা হয়েছে টিআইবিকে।
এর আগে গত সোমবার (৩ জানুয়ারি) ওই জরিপের প্রশ্ন ও উত্তর চেয়ে টিআইবিকে চিঠি পাঠায় সর্বোচ্চ আদালত। চিঠিতে টিআইবির প্রকাশ করা সা
bdnews24