২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুদণ্ডের আসামি মোবাইল কাদেরের জামিন

মতিঝিলের ব্যবসায়ী আবদুল কাদের হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি আবদুল কাদের ওরফে মোবাইল কাদেরকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2011, 06:28 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

ঢাকা, ৫ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মতিঝিলের ব্যবসায়ী আবদুল কাদের হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি আবদুল কাদের ওরফে মোবাইল কাদেরকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চ এ আদেশ দেয়। একই সঙ্গে মামলার অপর আসামি আবদুর রাজ্জাক ওরফে ঠাণ্ডু মেম্বারের জামিন বাতিল করে এক সপ্তাহের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পনের নির্দেশ দেওয়া হয়। রাষ্ট্রপক্ষে শুনানিতে করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল এএসএম নাজমুল হক। আসামিপক্ষের ছিলেন অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী। সহকারী অ্যাটর্নি জেনারেল এএসএম নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। ২০০১ সালের ১৭ নভেম্বর মতিঝিলে নিজ ব্যবসা প্রতিষ্ঠান সোনারগাঁও চিংড়ি প্রকল্পে দুর্বৃত্তের গুলিতে আবদুল কাদের নিহত হন। পরদিন তার ভাই বাদী হয়ে মতিঝির থানায় মামলা করেন। ২০০৪ সালের ২৯ জানুয়ারি ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনাল-১ সাতজনকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেয়। যাবজ্জীবন দণ্ডিতদের জরিমানা অনদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ওই রায়ে মোবাইল কাদেরের মৃত্যুদণ্ড হয়েছিল। তিনি এখন কারাগারে রয়েছেন। ঠাণ্ডু মেম্বারের হযেছিল যাবজ্জীবন কারাদণ্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/ডিডি/০০০৯ ঘ.