রাজশাহী বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস) এর নতুন কমিটি গঠিত হয়েছে।
বুধবার গঠিত ২০১০-২০১১ বছরের এই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে মামুন আব্দুল কাইউম (বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস) ও এ এম জাহিদ (ডেইলি স্টার)।
কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি-১ আসাদুর রহমান (কালের কন্ঠ), সহ-সভাপতি-২ সোহেল রানা (ডেইলি সান), সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন (মানবজমিন), কোষাধ্যক্ষ সাইফুর রহমান (জনকণ্ঠ), সাংগাঠনিক সম্পাদক মুক্তি রানী (নিউজ টুডে), দপ্তর সম্পাদক এনায়েত করিম (সোনালী সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক নূর মোহাম্মদ (ইউকে বিডিনিউজ), সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক খোরশেদ আলম (ঢাকা নিউজ), ক্রীড়া সম্পাদক জনাব আলী (সানশাইন), সদস্য আসলাম উদ দৌলা (আমাদের সময়) ও নাদিম মাহমুদ (আজ ও আগামীকাল), উপদেষ্টা সদস্য কুদরাত-ই-খুদা (প্রথম আলো) ও সায়েম সাবু (যুগান্তর)।
সমিতির উপদেষ্টা পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তে এই কমিটি গঠন করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০১ ঘ.
bdnews24