ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে তিনদিনব্যাপী কিউবি ল্যাপটপ মেলা শুরু হচ্ছে বুধবার থেকে।
'জ্বালো প্রযুক্তি আলো' এ স্লোগানে হোটেল শেরাটনে অনুষ্ঠেয় এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলায় প্রবেশমূল্য ধরা হয়েছে ২০ টাকা।
রোববার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরেন আয়োজক কমিটির সমন্বয়ক সৈয়দা ফারজানা জামান রুম্পা।
ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান মেকার কমিউনিকেশন এ মেলার আয়োজন করছে।
ফারজানা জামান রুম্পা বলেন, "অষ্টমবারের মতো এ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে এ ধরনের মেলা ঢাকায় চার বার এবং চট্টগ্রামে তিন বার অনুষ্ঠিত হয়েছে।"
মেলায় ৩৯টি প্রতিষ্ঠান অংশ নেবে। এসব প্রতিষ্ঠানের ১৮টি প্যাভিলিয়ন এবং ২১টি স্টল থাকবে।
মেলায় ওয়াইম্যাক্স ইন্টারনেট প্রোভাইডার কিউবি এবং ল্যাপটপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এইচপি, স্যামসাং, কম্পিউটার সোর্স, স্মার্ট, গ্লোবাল, ইনডেক্স, কম্পিউটার ভিলেজ প্রভৃতি প্রতিষ্ঠান অংশ নেবে।
এ মেলার অনলাইন নিউজ পার্টনার সংবাদসংস্থা ও অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কিউবির প্রধান মার্কেটিং কর্মকর্তা নেহাল আহমেদ, স্মার্ট টেকনোলজির প্রডাক্ট ম্যানেজার এ এস এম শওকত মিল্লাত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএ/১৯২৩ ঘ.
bdnews24