২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেপ্তার ১

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থেকে শনিবার দুপুরে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2011, 12:49 PM

Updated : 24 Aug 2022, 02:13 PM

মাদারীপুর, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থেকে শনিবার দুপুরে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার রামপদ তালুকদার (৪০) কোটালীপাড়া উপজেলার নড়িয়ারবাড়ি গ্রামের বাসিন্দা। র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট শামীম সরকার সাংবাদিকদের বলেন, র‌্যাবের একটি বিশেষ দল দুপুর দেড়টার দিকে ক্রেতা সেজে রামপদের বাড়ি থেকে ২২ কেজি পাঁচ'শ গ্রাম ওজনের কষ্টিপাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করে। মূর্তি চোরাচালানের অভিযোগে রামপদকে গ্রেপ্তার করা হয়েছে। মূর্তিসহ রামপদকে মাদারীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। রামপদ দীর্ঘদিন যাবত পাথরের মূর্তি কেনাবেচা করে আসছেন বলে র‌্যাব কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮৩৩ ঘ.