ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে আইন পাস এবং তাতে রাষ্ট্রপতির সইয়ের পর মো. রফিকুল ইসলাম এখনো নিজেকে বিডিআরের মহাপরিচালক হিসেবে পরিচয় দিচ্ছেন। শুধু আনুষ্ঠানিকতার জন্য বিজিবির মহাপরিচালক হিসেবে নিজেকে তুলে ধরছেন না তিনি।
শনিবার দরবার হলে বিদ্রোহের একটি মামলার বিচার কার্যক্রম শেষে পিলখানায় অবস্থিত তিনটি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রদের জন্য হাজারীবাগে নির্মিত ছাত্রাবাস উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে কথা হয় রফিকুল ইসলামের।
তিনি যে ছাত্রাবাসটি উদ্বোধন করেন, তার নাম দেওয়া হয়েছে বিজিবি ছাত্রাবাস। তাছাড়া পিলখানায় অবস্থিত কেন্দ্রীয় হাসপাতালের নামও পরিবর্তন করে বিজিবি কেন্দ্রীয় হাসপাতাল করা হয়েছে।
তবে একইসঙ্গে রফিকুল বলেছেন, সংবাদ মাধ্যমে তাকে বিজিবির মহাপরিচালক হিসেবে পরিচয় লেখা হলেও তা ভুল হবে না। এর কারণ হিসেবে আইন পাস এবং তাতে রাষ্ট্রপতির অনুমোদন দেওয়ার বিষয়টি তুলে ধরেন তিনি।
২০০৯ সালে পিলখানায় রক্তাক্ত বিদ্রোহের পর বাংলাদেশ রাইফেলের (বিডিআর) নাম পরিবর্তনসহ সীমান্ত রক্ষী বাহিনী পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে গত ৮ ডিসেম্বর 'বর্ডার গার্ড বাংলাদেশ বিল-২০১০' সংসদে পাস হয়।
২০ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তাতে সই করেন। এর মধ্য দিয়ে সীমান্ত রক্ষী বাহিনীর নাম হলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রাষ্ট্রপতির অনুমোদনের পর বিভিন্ন সংবাদ মাধ্যমে রফিকুল ইসলামকে বিজিবির মহাপরিচালক হিসেবে লেখা হচ্ছে।
এ বিষয়ে তিনি শনিবার সাংবাদিকদের বলেন, নাম পরিবর্তনের এ বিষয়টি চূড়ান্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
"আশা করছি এ মাসের তৃতীয় সপ্তাহের কোন একদিন অনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করা হবে। এরপরই আমি নিজেকে বিজিবির মহাপরিচালক হিসাবে পরিচয় দেবো", বলেন তিনি।
শনিবার (জানুয়ারি ০১) কোন নথিতে সই করলে বিডিআরের মহাপরিচালক হিসাবেই তা করবেন বলে জানান রফিকুল।
সংবাদ মাধ্যমে বিজিবি লেখার বিষয়ে তিনি বলেন, "যেহেতু আইন পাস হয়েছে, সে কারণে এখন কোনো মিডিয়া বিজিবির মহাপরিচালক হিসাবে লিখলে বা বললে ভুল করবেন না।"
বিজিবি ছাত্রাবাস
বিডিআর সদর দপ্তর পিলখানায় মোট তিনটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এগুলো হচ্ছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ রাইফেল স্কুল অ্যান্ড কলেজ এবং বিডিআর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিডিআরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য এসব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হলেও বাইরের শিক্ষার্থীদেরও সেখানে একটি নির্দিষ্ট কোটায় ভর্তি করা হয়।
বিডিআরে কর্মরত কর্নেল পদমর্যাদার এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পিলখানায় সদর দপ্তরে থাকার পর তারা বদলি হলে সন্তানদের পড়াশোনা বিঘি
bdnews24