২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে দুর্ঘটনায় নিহত ৩

ঝিনাইদহে দুই স্থানে সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত এবং এক জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2011, 05:18 AM

Updated : 24 Aug 2022, 02:14 PM

ঝিনাইদহ, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহে দুই স্থানে সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত এবং এক জন আহত হয়েছেন। কালীগঞ্জ উপজেলায় ঝিনাইদহ-যশোর সড়কে শনিবার প্রথম প্রহরে একটি দুর্ঘটনা ঘটে। অন্য দুর্ঘটনা ঘটে ভোরে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের হরিণাকুণ্ডু উপজেলার মকিমপুর আমতলায়। কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আক্কাস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১২টার দিকে মোবারকগঞ্জ চিনিকলে কাজ শেষ করে সাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে উপজেলা সদরের ম্যাক্সি মার্কেট এলাকায় দুই শ্রমিককে চাপা দেয় একটি মালবাহী লরি। এতে গুরুতর আহত সমীর দাস (৩০) ও হাশেম আলীকে (৩৫) হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান। পুলিশ লরিটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে। হরিণাকুণ্ডু থানায় ওসি জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাকশী থেকে যশোরগামী বালিবোঝাই একটি ছোট ট্রাক আমতলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে চালক আব্দুর রশিদ নিহত হন। নিহত ট্রাকচালকের বাড়ি যশোরে বলে ওসি জানান। দুর্ঘটনায় আহত হন ট্রাকচালকের সহকারী। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১০০ ঘ.