২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদা না পেয়ে বাড়িতে হামলা, লুটপাটের অভিযোগ

১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রাজধানীর কাফরুলে এক বাড়িতে সন্ত্রাসীরা হামলা ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2010, 04:04 PM

Updated : 25 Aug 2022, 06:43 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রাজধানীর কাফরুলে এক বাড়িতে সন্ত্রাসীরা হামলা ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দক্ষিণ ইব্রাহীমপুর শিমুলতলা এলাকায় ৯৫৩/৪ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। হামলাকারীরা স্বর্ণালঙ্কারসহ মোট পাঁচ লাখ টাকার মালামাল লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। কাফরুল থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ব্যাপারে বাড়িওয়ালা পিরু মিয়ার মেয়ে পারভীন আক্তার মামলা করেছেন। স্থানীয় রায়হান, হারুন, এনায়েত কবির, সুমি, রুমাসহ অজ্ঞাত ৩০ জনকে মামলার আসামি করা হয়েছে। চাঁদা না দেওয়ায় এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেন পারভীন। পারভীন আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১১টায় ২৫-৩০ জন তাদের বাড়িতে ঢুকে হামলা চালায়। রায়হানের নেতৃত্বে এ হামলা চালানো হয়। তিনি বলেন, "গত জুন মাসে ১০ লাখ টাকা চাঁদা চায় রায়হান ও তার সহযোগীরা। সে সময় থানায় মামলা করা হলে রায়হান ও কয়েকজন গ্রেপ্তার হলেও স