২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত শিশু মামলা: আনিসুর দম্পতিকে গ্রেপ্তারে পরোয়ানা

সাত জমজ শিশুর মামলায় সাবেক ডিআইজি আনিসুর রহমান ও তার স্ত্রী আনোয়ারা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2010, 12:47 PM

Updated : 25 Aug 2022, 06:43 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাত জমজ শিশুর মামলায় সাবেক ডিআইজি আনিসুর রহমান ও তার স্ত্রী আনোয়ারা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক একেএম শামসুল আলম বৃহষ্পতিবার আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একইসঙ্গে মামলায় সাক্ষ্যগ্রহণ পর্যায় শেষ করে যুক্তিতর্কের জন্য আগামি ১৯ অক্টোবর দিন রাখেন বিচারক। সাবেক ডিআইজি দম্পতির আদালতে হাজির না হয়ে বারবার সময় নেয়া এবং ব্যক্তিগত হাজিরা মওকুফ চাওয়া নিয়ে মামলার বাদি মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাবেক নির্বাহী পরিচালক এলিনা খান বিচারকের কাছে ক্ষোভ প্রকাশ করেন। ২০০৬ সালের ২ জুন সাত শিশু বিষয়ে এলিনা খান বাড্ডা থানায় প্রথমে সাধারণ ডায়েরি ও পরে এজাহার করেন। ২০০৭ সালের ৬ ফেব্র"য়ারি আদালত মামলাটি সরাসরি আমলে নেয়। সাত শিশুকে বিদেশে পাচারের উদ্দেশ্যে আনিসুর দম্পতি তাদের কাছে রেখেছিলেন বলে মামলায় অভিযোগ করা হয়। এ মামলায় পরপর আটবার সময় বাড়ানোর আবেদন মঞ্জুর করা হয়েছে। মামলা প্রসঙ্গে বৃহস্পতিবার বিকালে আসামিদের আইনজীবী কাজী মো. সাজাওয়ার হোসাইনের কাছে টেলিফোনে জানতে চাওয়া হলে তিনি 'পরে এ ব্যাপারে কথা বলা যাবে' বলে ফোন রেখে দেন। আনিসুর ও আনোয়ারা এ মামলায় জামিনে ছিলেন। আনোয়ারা আরেক মামলায় কারাগারে থাকলেও জামিন পেয়ে কিছুদিন আগে বেরিয়ে আসেন। মামলাটিতে রাষ্ট্র/বাদি পক্ষে দুইজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। ইতোমধ্যে সাত শিশুর একটি অসুস্থ হয়ে গত ১৬ নভেম্বর মারা গেছে। ১৪ শিশুর সাতজনকে নিয়ে বিতর্ক মামলার এজাহারে বলা হয়, অভিযুক্তের মোট ১৪ সন্তান। তার মধ্যে সাতজন খুব কম বয়সের শিশু। জন্মতারিখ অনুযায়ী তাদের বয়স প্রায় ১৯ মাস ২২ দিন। অভিযুক্তরা ওই শিশুদের নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম তথ্য দেওয়ায় বিতর্ক তৈরি হয়। আসলে শিশুরা তাদের নয়। আনিসুর রহমানের বাড়িতে ২০০৬ সালে যখন ১৪ শিশু পাওয়া যায় তখন ওই দম্পতির বিরুদ্ধে শিশু পাচারের অভিযোগ ওঠে। অনিসুর দম্পতি নিজেদের নির্দোষ প্রমাণ করতে দাবি করেন ১৪ জনের সাতজনই জমজ। মামলার এজাহারে আরো বলা হয়, সাত শিশুর জন্ম হয় আনিসুরের স্ত্রী আনোয়ারা রহমান স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণের পাঁচ বছর পর ২০০৪ সালের ২৪ অক্টোবর হয় বলে দাবি করেন ওই দম্পতি। চিকিৎসা নথির তথ্য অনুযায়ী আনোয়ারা ওই শিশুদের মধ্যে তিনজনের জন্ম হয় আট মাসের ব্যবধানে। ২০০৬ সালের ১০ নভেম্বর তদন্তকারী গোয়েন্দা পুলিশ কর্মকর্তা হুমায়ুন কবীর আসামিদের অব্যাহতি চেয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন। মামলার বাদি ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজী আবেদন করলে আদালত বাদির আবেদনের সঙ্গে একমত পোষণ করে তা গ্রহণ করেন। এর আগে সাধারণ ডায়েরিতে সাত সন্তানের ডিএনএ পরীক্ষা করানো ও মেডিক্যাল বোর্ড গঠনের আবেদন করা হয়। ঢাকার মুখ্য মহানগর হাকিম একেএম এনামুল হক সে বছরেরই ৫ জুন তা মঞ্জুর করেন। কিন্তু আনোয়ারা, আনিসুরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স পাঠানো হলেও বিভিন্ন অজুহাতে তারা পরীক্ষা করতে যাননি। শিশুরা এখন যেখানে মামলাটির নথিপত্র অনুসন্ধানে দেখা যায়, সাত শিশুর মধ্যে জান্নাতুল মারিয়াম নাজিফা স