২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চোরাই কাপড়সহ দুই যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীতে চোরাই কাপড়সহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2010, 07:50 AM

Updated : 25 Aug 2022, 06:43 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীতে চোরাই কাপড়সহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় ১৬৯ বেল চোরাই কাপড় কাভার্ড ভ্যানে তোলার সময় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- বিল্লাল হোসেন (২৬) ও এমরান হোসেন (৩০)। বাকলিয়া থানার ওসি মাহবুবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোর ৪টার দিকে কালামিয়া বাজার কমিউনিটি সেন্টারের সামনে এসব চোরাই কাপড় ভর্তি করার সময় দুইজনকে আটক করা হয়।" তিনি জানান, এসব পণ্য চট্টগ্রাম বন্দর থেকে আশুলিয়ায় যাওয়ার কথা। এগুলো চুরি করে অন্য কোথাও পাচারের উদ্দেশ্যে কালামিয়া বাজারে নিয়ে আসা হয়। কাপড়গুলো এখানে কীভাবে আনা হলো, তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান। উদ্ধার করা কাপড়ের মূল্য প্রায় এক কোটি টাকা বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/এমআই/১৩৫১ ঘ.