২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে আহত গৃহকর্তারও মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীতে নিজ বাসায় আহত গৃহকর্তা মিজানুর রহমান (৫২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2010, 05:55 AM

Updated : 25 Aug 2022, 06:43 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ীতে নিজ বাসায় আহত গৃহকর্তা মিজানুর রহমান (৫২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পুলিশ জানিয়েছে, এর আগে বৃহস্পতিবার সকালে তার স্ত্রী বিথী রহমান (৪৫) ও মা সুফিয়া খাতুনের (৭৫) জবাই করা ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়। শহীদ ফারুক সড়কের অন্তু মেডিকেলের কাছে একটি চারতলা বাড়ির তিনতলায় সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক আলী হোসেন আকন্দ। তিনি বলেন, "বাসাটি থেকে সকালে দুই মহিলার জবাই করা ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়। গৃহকর্তা মিজানুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা গেছেন।" উপ-পরিদর্শক আলী হোসেন জানান, বাসায় জিনিসপত্র তছতছ করা হয়েছে। এটা ডাকাতরা ঘটিয়েছে, না পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড তা বোঝা যাচ্ছে না। তদন্তে বোঝা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/এমআই/১১৫৪ ঘ.