চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীর ৪১টি ওয়ার্ডে এবার দুশ ২০টি পূজামণ্ডপে দূর্গা পুজা অনুষ্ঠিত হবে।
বুধবার সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার নেতারা সিটি মেয়র মনজুর আলমের সাথে দেখা করতে গিয়ে এ তথ্য জানান।
মেয়র জানান, প্রতিবারের মতো এবারো পূজা আয়োজনে সার্বিক সহযোগিতা করবে সিটি কর্পোরেশন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের পূজামণ্ডপ দেখভালের দায়িত্ব দেয়া হয়েছে উল্লেখ করে মেয়র বলেন, "পতেঙ্গা সমুদ্র সৈকতে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি নেয়া হচ্ছে।
রূজা উদযাপন পরিষদের নেতাদের মধ্যে চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ডা. তিমির বরণ চৌধুরী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট চন্দন ধর ও সাধারণ সম্পাদক রাণা বিশ্বাসসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/২১৩৭ ঘ.
bdnews24