২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা রাষ্ট্রপতির

জন্মদিনের শুভেচ্ছা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল-ফলসহ উপহার সামগ্রী পাঠিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2010, 03:12 PM

Updated : 25 Aug 2022, 06:43 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জন্মদিনের শুভেচ্ছা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল-ফলসহ উপহার সামগ্রী পাঠিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। বুধবার রাতে দেশে ফিরে গণভবনে পৌঁছালে এই উপহার সামগ্রী প্রধানমন্ত্রীকে পৌঁছে দেন রাষ্ট্রপতির সামরিক সচিব। মঙ্গলবার ছিল প্রধানমন্ত্রীর ৬৪তম জন্মদিন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে যোগদান শেষে বুধবার পৌনে আটটায় শেখ হাসিনা দেশে ফেরেন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দলীয় নেতা-কর্মীরা তার প্রতিকৃতি, বিভিন্ন ফেস্টুন-ব্যানার, ব্যাণ্ডপার্টি নিয়ে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমান বন্দরের ভিভিআইপি টার্মিনালের বাইরে রাস্তায় অবস্থান নেয়। প্রধানমন্ত্রী গত ১৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ বিআর/এসএম/এইচএ/২১০৮ ঘ.