ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে বুধবার বঙ্গভবনে দেখা করেছেন বিদায়ী প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম।
সাক্ষাতে রাষ্ট্রপতি বিভিন্ন মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে বিদায়ী প্রধান বিচারপতির ভূমিকার প্রশংসা করেন।
বুধবার এক তথ্য বিবরীতে এ কথা জানানো হয়।
প্রধান বিচারপতি এ সময় জানান, বাংলাদেশ সুপ্রিম কোর্টে বর্তমানে প্রায় সাড়ে তিন লাখ বিচারাধীন মামলা রয়েছে। এ সব মামলা দ্রুত নিষ্পত্তির উপায় হিসেবে তিনি বিচারপতিদের দক্ষতা ও সদিচ্ছার ওপর গুরুত্ব আরোপ করেন।
প্রধান বিচারপতি বলেন, "যেসব মামলা প্রাথমিক বা অধঃস্তন আদালতে নিষ্পত্তিযোগ্য সেসব বিষয় বা মামলা উচ্চ আদালতের পরিবর্তে নিু আদালতে পেশ করলে উচ্চ আদালতে মামলার চাপ কমে আসবে।
ফজলুল করিম জানান, তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে কাজ করে গেছেন।
রাষ্ট্রপতি বিদায়ী প্রধান বিচারপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এ সময় রাষ্ট্রপতির সচিব মোহাম্মদ শফিউল আলম, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল আবুল কালাম মো. হুমায়ুন কবির এবং রাষ্ট্রপতির প্রেস সচিব এ কে এম নেছার উদ্দিন ভূঞা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০৪০ ঘ.
bdnews24