২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা: সড়কে শৃঙ্খলায় মাইকিং

প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে সড়কে অবস্থান নিয়ে যান চলাচল থামিয়ে দেয়া কর্মীদের নিয়ন্ত্রণে বিমানবন্দর সড়কে মাইকিং করছে আওয়ামী লীগ ও যুবলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2010, 01:34 PM

Updated : 25 Aug 2022, 06:43 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে সড়কে অবস্থান নিয়ে যান চলাচল থামিয়ে দেয়া কর্মীদের নিয়ন্ত্রণে বিমানবন্দর সড়কে মাইকিং করছে আওয়ামী লীগ ও যুবলীগ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে যোগদান শেষে বুধবার সন্ধ্যায় দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে অভ্যর্থনা জানাতে আওয়ামী লীগ ও যুবলীগের কয়েক হাজার নেতা-কর্মী বিমানবন্দর সড়কের একাংশে অবস্থান নেওয়ায় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যা সোয়া ৭টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মাইকিং শুরু করা হয় আওয়ামী লীগ ও যুবলীগের পক্ষ থেকে। কর্মীদের সড়কের দুপাশে সারি বেঁধে দাঁড়িয়ে যান চলাচলের সুযোগ করে দিতে বলা হয়। এতে পরিস্থিতি খানিকটা উন্নতি হয়। ধীরগতিতে যান চলাচল শুরু হয় বিমানবন্দর সড়কে। সমবেত কর্মীরা প্রধানমন্ত্রীর প্রতিকৃতি, বিভিন্ন ফেস্টুন-ব্যানার, ব্যাণ্ডপার্টি নিয়ে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমান বন্দরের ভিভিআইপি টার্মিনালের বাইরে রাস্তায় অবস্থান করছিলেন। সন্ধ্যা সাড়ে সাতটায় শেখ হাসিনার হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের কথা। প্রধানমন্ত্রী গত ১৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৯৩০ ঘ.