ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে গত সাড়ে চার বছরে ১৪ হাজার বায়োগ্যাস প্লান্ট স্থাপন করেছে সরকারি আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)।
আগামী ২০১২ সালের মধ্যে মোট ৩৭ হাজার ২৬৯টি প্লান্ট স্থাপন করবে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক প্রশিক্ষণ কর্মশালায় এ তথ্য জানান ইডকলের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসলাম শরীফ।
গণমাধ্যম কর্মীদের জন্য দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে ইডকল। এতে ৪০ জনেরও বেশি সাংবাদিক অংশ নেন।
ইসলাম শরীফ জানান, 'জাতীয় গার্হস্থ্য বায়োগ্যাস ও জৈব সার কর্মসূচি' প্রকল্পের আওতায় সারা দেশে বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা হচ্ছে। প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছে নেদারল্যান্ডসের উন্নয়ন সংস্থা এসএনভি এবং জার্মানির উন্নয়ন সংস্থা কেএফডব্লিউ।
তিনি বলেন, "দেশের তিন শতাংশ লোক প্রাকৃতিক গ্যাসে রান্না করে। যারা পাইপলাইনে সরবরাহকৃত প্রাকৃতিক গ্যাসে রান্না করছে তাদের অধিকাংশ শহরে বসবাস করেন। অথচ মোট জনসংখ্যার শতকরা ৭০ ভাগ লোক গ্রামে বাস করে। তারা এই সুবিধা থেকে বঞ্চিত।"
ইডকলের সচিব এস এম ফরমানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৬ সালের এপ্রিল থেকে ২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত ছয় বছর মেয়াদী প্রকল্পের আওতায় মোট ৩৭ হাজার ২৬৯টি প্ল্যান্ট স্থাপন করা হবে।
তিনি জানান, একটি বায়োগ্যাস প্লান্ট স্থাপন করতে রান্নাঘরের আশপাশে ২০০ বর্গফুটের মতো খোলামেলা জায়গা এবং বাড়ির মালিকের কমপক্ষে চারটি গরু বা ২০০টি লেয়ার মুরগি থাকতে হবে।
পরিবারের লোকসংখ্যা ও গরুর গোবর অথবা মুরগির বিষ্ঠার পরিমাণের ওপর ভিত্তি করে প্ল্যান্টের আকার ছোট-বড় হতে পারে।
একটি প্লান্ট স্থাপনে ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ হয়। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে ইডকল ৯ হাজার টাকা ভুর্তকি দেয়। পরে আরো প্রায় ১৪ থেকে ১৬ হাজার টাকা ঋণ দেয় প্রতিষ্ঠানটি। বাকি টাকা প্য
bdnews24