২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক সংস্কারের দাবিতে প্রতীকী ধমর্ঘট আহ্বান

মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ-ঢাকা পুরাতন সড়ক সংস্কার কাজ শুরু না করা হলে আগামী ৩ অক্টোবর ওই রুটে সকাল-সন্ধ্যা প্রতীকী ধর্মঘটের ডাক দিয়েছে নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ জেলা পরিবহন মালিক ঐক্যজোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2010, 01:00 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ-ঢাকা পুরাতন সড়ক সংস্কার কাজ শুরু না করা হলে আগামী ৩ অক্টোবর ওই রুটে সকাল-সন্ধ্যা প্রতীকী ধর্মঘটের ডাক দিয়েছে নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ জেলা পরিবহন মালিক ঐক্যজোট। মঙ্গলবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। পরিবহন মালিকরা একইসঙ্গে বলেছেন, এরপরও তাদের দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। সম্মেলনে লিখিত বক্তব্যে নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ জেলা বাস-মিনিবাস, ট্রাক ও কাভার্ডভ্যান মালিক ঐক্যজোটের আহ্বায়ক ও আনন্দ পরিবহনের চেয়ারম্যান মুক্তার হোসেন বলেন, আট বছর ধরে ঢাকা-মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ পুরাতন সড়কটির সংস্কার করা হয়নি। বিভিন্ন স্থানে বড় গর্ত সৃষ্টি হওয়ায় ওই সড়ক দিয়ে চলাচলের সময় গাড়ির যন্ত্রাংশ ভেঙে যাচ্ছে। এছাড়া গর্তের কারণে দুর্ঘটনাও ঘটছে এবং প্রতিদিন যানজটের সৃষ্টি হচ্ছে বলে জানান পরিবহন মালিকরা। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উৎসব পরিবহনের পরিচালক মো. কাজল, আনন্দ পরিবহনের পরিচালক দিদারুল ইসলাম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১৮৫৫ ঘ.