ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাধ্যতামূলক শেয়ার বিক্রি এবং মার্জিন লোন বিষয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
সেইসঙ্গে এ সব নির্দেশনা কেন অবৈধ ঘোষণা করা হবে না আগামী তিন সপ্তাহের মধ্যে এসইসি, অর্থ মন্ত্রণালয়, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষকে এর কারণ জানাতে বলা হয়েছে।
এছাড়া ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে শেয়ার বাজারকে দীর্ঘ মেয়াদে স্থিতিশীল রাখতে কেন উদ্যোগ নেওয়া হবে না একই সময়ের মধ্যে তারও কারণ জানতে চেয়েছে আদালত।
সোমবার বিচারপতি মামনুন রহমান ও সৈয়দা আফসার জাহানের বেঞ্চ এ আদেশ দেয়।
গত রোববার বাধ্যতামূলক শেয়ার বিক্রি এবং মার্জিন লোন বিষয়ে এসইসি'র নির্দেশনা চ্যালেঞ্জ করে ক্ষুদ্র বিনিয়োগকারী মোর্শেদুর রহমান ও শাহনেওয়াজ জুয়েল হাইকোর্টে একটি রিট আবেদন করেন।
তাদের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার ফজলে নূর তাপস ও ব্যারিস্টার আবুল কালাম আজাদ।
আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, "আদালতের এই নির্দেশের ফলে বাধ্যতামূলক শেয়ার বিক্রি বন্ধ হবে এবং শেয়ারের বিপরীতে একজন বিনিয়োগকারী সমপরিমাণ ঋণ নিতে পারবে।"
গত ৬ সেপ্টেম্বর এসইসি প্রজ্ঞাপন জারি করে ৪০ এর বেশি পিই অনুপাত থাকা কোম্পানির শেয়ার লেনদেনে আর্থিক নেটিং সুবিধা বন্ধ করার ঘোষণা দেয়।
তাতে বলা হয়, পিই অনুপাত ৪০ এর মধ্যে থাকা কোম্পানির শেয়ারে প্রকৃত সম্পদ মূল্য (নেট অ্যাসেট ভ্যালু বা এনএভি) বিবেচনায় নিয়ে ঋণ দেওয়ার সর্বশেষ পদ্ধতি প্রয়োগ করতে হবে।
শেয়ারের সর্বশেষ বাজার দরে নেওয়া ঋণ বর্তমান পদ্ধতি প্রয়োগ করে অতিরিক্ত ঋণ সমন
bdnews24