ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবার প্রায় ৩৫ হাজার ৭০০ হজযাত্রী বেশি হওয়ার পেছনে 'অস্বাভাবিক' কারণ থাকতে পারে বলে মনে করছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জিএম কাদের।
যাত্রী বাড়লেও তাদের সৌদি আরবে পাঠানোয় কোনো সমস্যা হবে না বলে আশ্বস্ত করেছেন তিনি।
রোববার তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, "গত বছরের তুলনায় এবার হজযাত্রীর সংখ্যা অস্বাভাবিক। এর পেছনে অস্বাভাবিক কোনো কারণ থাকতে পারে।"
তবে কী কারণে হজযাত্রী বেড়েছে, সে বিষয়ে কোনো ধারণার কথা প্রকাশ করেননি তিনি।
"প্রায় ৯৪ হাজার হজযাত্রী পাঠানো নিয়ে আমি ঝুঁকির মধ্যে আছি, প্রধানমন্ত্রীও ঝুঁকির মধ্যে আছেন। তবুও আমরা এ ঝুঁকিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি", বলেন কাদের।
ধর্ম মন্ত্রণালয় গত ১৭ অগাস্ট বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়কে লিখিতভাবে জানায়, ২০১০ সালে মোট হজযাত্রীর সংখ্যা হবে ৯৩ হাজার ৯০০ জন।
এর আগে ১৫ জুন আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ৭৫ হাজার হজযাত্রী পরিবহনের বিষয়টি ধর্মমন্ত্রী উল্লেখ করেন। অবশ্য এর প্রায় দুই মাস আগে ১১ এপ্রিল সর্বপ্রথম ৭৫ হাজার হজযাত্রী নেওয়ার লক্ষ্যমাত্রার কথা বিমান মন্ত্রণালয়কে জানায় ধর্ম মন্ত্রণালয়।
বিমানমন্ত্রী বলেন, "প্রথমে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিলো এবার হজযাত্রীর সংখ্যা হবে ৭৫ হাজার। আমরা ওইভাবেই প্রস্তুতি নিয়েছিলাম। এখন বলা হচ্ছে ৯৩ হাজার ৯০০। এ অল্প সময়ের মধ্যে এতো হজযাত্রী পাঠানোর ব্যবস্থা করা আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
"তারপরও আমরা বিভিন্ন এয়ারলাইন্সের সঙ্গে কথা বলে হজযাত্রী বহনের ব্যবস্থা করেছি। আশা করছি, কোনো অসুবিধা হবে না।"
ধর্ম মন্ত্রণালয় থেকে হজযাত্রী বাড়ানোর কথা আপনারা মেনে নিলেন কেন
bdnews24