ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়করদাতাদের উৎসাহ ও ঝামেলামুক্ত পরিবেশে কর দিতে দেশে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে আয়কর মেলা।
আয়কর মেলা থেকে করদাতা সনাক্তকরণ নম্বর (টিআইএন) সংগ্রহ করা যাবে এবং আয়কর বিবরণী (রিটার্ন) জমা দেওয়া যাবে। এছাড়া কর দেওয়া ও আনুষঙ্গিক তথ্য জানা যাবে সেখানে।
ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর করদাতারা যার যার নগরীর মেলায় কর দিতে পারবেন।
রোববার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলানায়তনে ৫ দিনব্যাপী এ মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান। একইসঙ্গে চট্টগ্রামেও পাঁচদিনব্যাপী এ মেলা শুরু হয়েছে।
মেলার কারণে আয়করদাতারা উৎসাহী হবে মন্তব্য করে উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের অর্থ বিষয়ক উপদেষ্টা বলেন, "এতে হয়রানি অনেকটা কমবে।"
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ বলেন, "আমাদের দেশে কম মানুষ কর দেন। এটা আমরা বাড়াতে চাই। মেলার মাধ্যমে করদাতাদের উৎসাহিত করতে চাই।"
ওদিকে সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়ামে মেলা উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন ।
এনবিআরের হিসাবে দেশে টিআইএনধারীর সংখ্যা ২৭ লাখ। ২০০৯
bdnews24