২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'টেন্ডারবাজ' ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয়ে ভাংচুর চালানোর অভিযোগে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2010, 06:33 AM

Updated : 25 Aug 2022, 06:41 PM

চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয়ে ভাংচুর চালানোর অভিযোগে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সময়সীমার পর দরপ্রস্তাব না নেওয়ায় বৃহস্পতিবার পাউবোর নির্বাহী প্রকৌশলীর কক্ষ ভাঙচুর করে সরকার সমর্থক ছাত্রলীগের একদল নেতা-কর্মী। তাতে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক মনিরুল হোসেন বকুলকে গ্রেপ্তার করা হয় বলে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি আহসানুল হক জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলা থেকে বকুলকে গ্রেপ্তার করা হয়। ভাংচুরের অভিযোগে পাউবো'র নির্বাহী প্রকৌশলী খলিলুর রহমান বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রকিবুল হাসান বিরু, বকুলসহ চার জনের বিরুদ্ধে সদর থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। সে মামলায়ই বকুলকে গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা আহসানুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২৩০ ঘ.