২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন শুরু

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) আয়োজিত তিন দিনের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন বৃহস্পতিবার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2010, 05:54 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) আয়োজিত তিন দিনের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন বৃহস্পতিবার শুরু হয়েছে। বিকালে নগরীর আগ্রাবাদ হোটেলে এর উদ্বোধন করেন সিভাসুর উপাচার্য ড. নীতিশ চন্দ্র দেবনাথ। এবারের সম্মেলনের শ্লোগান 'এক বিশ্ব-এক স্বাস্থ্য বাস্তবায়নে নেটওয়ার্কিং এর প্রয়োজনীয়তা'। সম্মেলনের প্রথম দিন তিনটি, দ্বিতীয় দিন ২৫ টি ও শেষ দিনে ২১ টি প্রবন্ধ উপস্থাপন করা হবে। এতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল ও ডেনমার্কের শিক্ষক, চিকিৎসক ও বিজ্ঞানীরা অংশ নিচ্ছেন। সভাপতির বক্তব্যে নীতিশ চন্দ্র দেবনাথ বলেন, "গত এক দশকে দেশে অ্যানথ্রাক্স, বার্ড ফ্ল্,ু নিপা ভাইরাস, সোয়াইন ফ্লুসহ একাধিক সংক্রামক ব্যাধির মোকাবেলা করতে হয়েছে। জীবনমানের দ্রুত উন্নতির সঙ্গে সঙ্গে এ ধরনের চ্যালেঞ্জের মুখোমুখী হচ্ছি আমরা।" স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক শাহ মনির হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সাত্তার মন্ডল, যুক্তরাজ্যের লিভারপুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়ান টেলর, ভারতের মাদ্রাজ ভেটেরিনারি কলেজের ডিন অধ্যাপক আর প্রভাকরণ, নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চিফ আই পি ধাকাল এবং পাকিস্তানের ইউনিভার্সিটি অব ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক নাসিম আহমেদ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী সম্মেলনের উদ্বোধক এবং মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন। উপাচার্য নীতিশ চন্দ্র দেবনাথ জানান, প্রধান অতিথি অসুস্থতার কারণে এবং উপদেষ্টা সরকারি কাজে ব্যস্ত থাকায় আসতে পারেননি। বিশ্ববিদ্যালয় থেকে স