রাজশাহী, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রকাশিত একটি সংবাদ নিয়ে দৈনিক আমার দেশ'র বিরুদ্ধে মানহানি মামলা করেছেন রাজশাহীর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
বৃহস্পতিবার দুপুরে মেয়র নিজে রাজশাহী মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির হয়ে মামলাটি করেন।
মামলায় আসামি করা হয়েছে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, প্রকাশক হাশমত আলী ও রাজশাহীর প্রতিবেদক সরদার এম আনিছুর রহমানকে।
হাকিম মশিউর রহমান চৌধুরী শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা করার আদেশ দিয়েছেন।
আমার দেশ পত্রিকায় গত ২১ সেপ্টেম্বর 'ইমেজ সঙ্কটে রাজশাহী মেয়র : ২৩ প্রতিশ্র"তি কোনোটিই পূরণ হয়নি' শিরোনামের প্রতিবেদন নিয়ে এ মামলা করেছেন মেয়র।
মামলায় অভিযোগ করা হয়েছে, ওই প্রতিবেদনে মেয়রকে 'টেন্ডারবাজ ও দুর্নীতির মিস্টার টোয়েন্টি পারসেন্ট' উল্লেখ করা হয়েছে। এতে জনপ্রতিনিধি হিসেবে মেয়রের মান ক্ষুণ
bdnews24