২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পাটুরিয়ায় জটের কারণ ফেরি স্বল্পতা ও নাব্যতা সঙ্কট'

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে বাস ও ট্রাকের যানজটের কারণ হিসেবে ফেরি স্বল্পতা এবং নাব্যতা সমস্যাকে দায়ী করেছে বিআইডব্লিউটিসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2010, 11:17 AM

Updated : 25 Aug 2022, 06:41 PM

মানিকগঞ্জ, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে বাস ও ট্রাকের যানজটের কারণ হিসেবে ফেরি স্বল্পতা এবং নাব্যতা সমস্যাকে দায়ী করেছে বিআইডব্লিউটিসি। বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত পাটুরিয়া ঘাটে চার শতাধিক পণ্যবাহী ট্রাক এবং শতাধিক যাত্রীবাহী কোচ পারাপারের অপেক্ষায় ছিলো। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পারাপারের জন্য মোট ১০টি রো রো ও একটি কে-টাইপ ফেরি রয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা-বিআইডাব্লিওটিসি আরিচা কার্যালয়ের একাধিক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এর মধ্যে যান্ত্রিক ত্র"টির কারণে তিনটি বিকল হয়ে পড়েছে। মেরামতের জন্য ফেরি 'শাহজালাল' ও 'বীরশ্রেষ্ট জাহাঙ্গীর' নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে ও 'কেরামত আলী' স্থানীয় ভাসমান কারখানায় রয়েছে। এছাড়া নাব্যতা কমে যাওয়ায় ধারণ ক্ষমতার অর্ধেক গাড়ি নিয়ে সাতটি ফেরিকে চলাচল করছে হচ্ছে বলে জানান তারা। নাব্যতা সমস্যা সমাধানে কাজ চলছে বলে জানিয়েছেন বিআইডাব্লিওটিসি'র আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফউল্লাহ খান। তিনি বলেন, পাটুরিয়ায় তিন নম্বর এবং চার নম্বর ঘাটে ড্রেজিংয়ের কাজ চলছে। আরো দুটি ড্রেজারের ব্যবস্থা করা হলেও স্রোতের কারণে কাজ বন্ধ রয়েছে। তিন ও চার নম্বর ঘাটে দুটি এবং পাঁচ নম্বর ঘাটে একটি চ্যানেল থাকলেও প্রতিটি ঘাটে একটি করে চ্যানেল যানবাহন পারাপারের উপযোগী রয়েছে বলে জানান আশরাফউল্লাহ। এছাড়া প্রয়োজনের তুলনায় ফেরির সংখ্যা কম হওয়ায় পারাপার ঠিক রাখতে হিমশিম খেতে হচ্ছে, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১৭১৭ ঘ.