ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কদমতলী থানা এলাকার শ্যামপুরে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে শ্যামপুর এলাকার জালাল আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতরা দুটি লাইসেন্স করা অস্ত্র এবং নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ কয়েক লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
কদমতলী থানার ওসি কাজী আইয়ূবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোররাত ৪টার দিকে ডাকাতরা জালাল আহমেদের দোতলা বাড়ির নিচতলার এক জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।
তিনি বলেন, "ঘরে ঢুকে ডাকাতরা একে একে পরিবারের সবাইকে বেঁধে ফেলে। এরপর স্বর্ণালঙ্কার, লাইসেন্স করা একটি বন্দুক ও পিস্তল, ২৮ রাউন্ড গুলি এবং নগদ অর্থসহ দামি মালামাল নিয়ে চলে যায়।"
এ ঘটনায় জড়িত সন্দেহে শ্যামপুর এলাকার কুদ্দুস ও রুবেল নামের দুজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
স্থানীয়রা অভিযোগ করেন, স
bdnews24