২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মারমা ঐক্য পরিষদ নেতা হামলায় আহত

খাগড়াছড়িতে বিএনপি সমর্থিত বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের গুইমারা উপজেলা সাংগঠনিক সম্পাদক অংসা মারমা হামলায় গুরুতর আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2010, 07:00 PM

Updated : 25 Aug 2022, 06:40 PM

খাগড়াছড়ি, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়িতে বিএনপি সমর্থিত বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের গুইমারা উপজেলা সাংগঠনিক সম্পাদক অংসা মারমা হামলায় গুরুতর আহত হয়েছেন। বুধবার দুপুরে মাটিরাঙ্গা উপজেলার মুসলিম পাড়ায় এ হামলা চালানো হয়। তাকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের জেলা আহ্বায়ক মংসুইথোয়াই চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনা জানানো হয়। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, মাটিরাঙ্গা উপজেলার গুইমারা থানার বটতলী পাড়া রামেসু বাজার থেকে বেড়ানোর নাম করে কয়েকজন তরুণ তাকে অপহরণ করে। পরে মুসলিম পাড়ায় নিয়ে প্রচণ্ড মারধর করে তাকে হত্যার চেষ্টা করা হয়। গুইমারা থানার ওসি মো. আব্দুর রব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এভাবে মারধর করা বা হত্যার চেষ্টা অত্যন্ত দু:খজনক। কেউ অভিযোগ দিলে মামলা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩৩ ঘ.