২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

রাজধানীর কদমতলীতে দোতলার ছাদ থেকে পড়ে একটি শিশু মারা গেছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2010, 04:46 PM

Updated : 25 Aug 2022, 06:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কদমতলীতে দোতলার ছাদ থেকে পড়ে একটি শিশু মারা গেছে বলে জানিয়েছে পুলিশ। কদমতলী থানার উপ-পরিদর্শক মোঃ আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বিকালে কদমতলীর আলমবাগের নতুন জুরাইনের বাসা থেকে খেলার জন্য বের হয় শাকিল (৮)। সে পাশের বাড়ির দুই তলা ভবনের ছাদে খালাত ভাই ফারহানের সঙ্গে খেলা করার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কদমতলী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/পিডি/২২৩৬ ঘ.