চট্টগ্রাম, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র মামলায় বিএনপি আমলের দুই শীর্ষ কর্মকর্তার জবানবন্দি যাচাই ও আরো কয়েকজনকে জিজ্ঞাসাবাদে তদন্তের সময় বৃদ্ধি চায় সিআইডি।
বুধবার বিকালে এ মামলার তদন্ত কর্মকর্তা (আইও) মনিরুজ্জামান চৌধুরী অধিকতর তদন্তে আরো ৯০ দিন সময় চেয়ে মহানগর পিপির মাধ্যমে চট্টগ্রাম মহানগর দায়রা জজ (ভারপ্রাপ্ত) ইনামুল হক ভূইঁয়ার আদালতে আবেদন করেছেন। মনিরুজ্জামান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিনিয়র এএসপি।
এ নিয়ে ১০ম বারের মতো সময় বৃদ্ধি চাইলো সিআইডি।
মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আলোচিত এ মামলার তদন্তে গঠিত সরকারি তদন্ত কমিটির কয়েকজন সদস্য সাক্ষী হিসেবে স
bdnews24